Apan Desh | আপন দেশ

ভারতকে রুখে দিল টাইগার যুবারা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ২৮ মার্চ ২০২৬

ভারতকে রুখে দিল টাইগার যুবারা

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। ফলে টাইগার যুবারা গ্রুপ রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

যুবাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপ সেরা হওয়ার জন্য প্রয়োজন ছিল তিন পয়েন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

মালদ্বীপে ম্যাচের শুরুতে ১৭ মিনিটে এগিয়ে যায় ভারত। কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। তবে এ অগ্রগতি দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১১ মিনিটে রোনান সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিংয়ে আব্দুল রিয়াদ ফাহিম গোল শোধ দেন। দ্বিতীয়ার্ধে খেলাটি আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে, তবে স্কোরলাইন আর পরিবর্তিত হয়নি।

আরও পড়ুন <<>> আইপিএল প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনো বহাল

গ্রুপে আগের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। ভারতেরও সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা গ্রুপসেরা হয়েছে। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল, আর ভারতের প্রতিপক্ষ ভুটান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক