ছবি: আপন দেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের সব ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি অফিস বন্ধ থাকবে।
এই দীর্ঘ ছুটির সমন্বয় করতেই সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দফতরগুলো সাধারণ কর্মদিবসের মতো খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
এর আগে ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন <> আজ ও কাল মহাসপ্তমী
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দফতর বন্ধ থাকবে। একই সময়ে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকও পাঁচ দিন বন্ধ থাকবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































