Apan Desh | আপন দেশ

বিশ্ব জুনিয়র টেনিসের কোয়ার্টারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব জুনিয়র টেনিসের কোয়ার্টারে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের (এশিয়ান বাছাই) কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাহরাইনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট সৌদি আরবকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে লাল সবুজ পতাকার দেশ। ওয়ার্ল্ড জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশে এবারই প্রথম শেষ আটে খেলছে। 

বাহরাইনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন কাব্য গায়েন, আকাশ হোসেন ও রাকিন রহমান। দলটির অধিনায়ক মাকসুদুল করিম খান। টুর্নামেন্টের চতুর্থ শীর্ষ বাছাই সৌদি আরবের সঙ্গে এককে জেতেন কাব্য গায়েন। আকাশ হোসেন অবশ্য এককে হারেন। কাব্য ও আকাশ দ্বৈত প্রতিযোগিতায় সৌদি আরবের জুটিকে হারানোয় ২-১ সেট পয়েন্টে বাংলাদেশ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অনূর্ধ্ব-১৪ পর্যায়ের আইটিএফ টুর্নামেন্টে এটি বাংলাদেশের অন্যতম সেরা অর্জন।

কাব্য গায়েন বাংলাদেশের টেনিসের নতুন তারকা। বিকেএসপির এ শিক্ষার্থী বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ে একাধিকবার সেরা হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে জুনিয়র পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সেখানেও সাফল্যের স্বাক্ষর রাখছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩