Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে শান্তনার জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কাকে উড়িয়ে শান্তনার জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাজিমাত করেছে বাংলাদেশের তরুণরা। ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেই দেশে ফিরেছে তারা। তবে মেয়েদের শুরুটা মোটেও ভাল হয়নি। টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়েছে লাল সবুজের মেয়েরা। অবশেষে স্থান নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অর্পিতা পালরা। 

শনিবার (১৪ ডিসেম্বর) ওমানের মাসকটে রিয়া আরলিনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ। ম্যাচে একচেটিয়া খেলায় লঙ্কানরা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। আক্রমণ থেকে ফাতেমাতুজ্জোহরা গোল করে দলকে এগিয়ে নেন। এরপরের তিনটি গোল রিয়ার। তিনটি গোলই এসেছে আক্রমণ থেকে। প্রথমটি ২৩ মিনিটে, পরেরটি ২৮ মিনিটে। ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন রিয়া।

চার গোলে এগিয়ে থেকে বাংলাদেশের দাপট আরও বাড়তে থাকে। ৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা দলকে পঞ্চম গোল উপহার দেন। এটিও ছিল ফিল্ড গোল। ৫ মিনিট পর রিয়া নিজের চতুর্থ গোলটি পান। ফিল্ড গোল করে মুন্সিয়ানা দেখান তিনি। ৫৩ মিনিটে বাংলাদেশ সপ্তম গোলের দেখা পায়। নাদিরা ইমা ফিল্ড গোল করেন।

চার মিনিট পর সোনিয়া খাতুন দলের হয়ে অষ্টম গোল করে লঙ্কানদের বড় হারের লজ্জা দেন। লঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটিও ছিল আক্রমণ থেকে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩