Apan Desh | আপন দেশ

সাফজয়ী নারী ফুটবল দলকে বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:২০, ৩১ অক্টোবর ২০২৪

সাফজয়ী নারী ফুটবল দলকে বিএনপির অভিনন্দন

সাফ জয়ী নারী ফুটবল দল -ফাইল ছবি

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর।

বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বার্তায় ফুটবলারদের অভিনন্দন জানান তারা।

অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। তার ধারাবাহিকতায় আবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লালসবুজের অদম্য মেয়েরা। এ বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত-দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস।

তারেক রহমান আরও বলেন, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এ শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল এ শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরো উন্নতি করবে।

পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরও গঠনমূলক ভূমিকা রাখবেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান