Apan Desh | আপন দেশ

তিন ভাইকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৪ অক্টোবর ২০২৪

তিন ভাইকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তার ভক্তদের অনেক আগ্রহ ছিল কবে বিয়ে করবেন আফগান এ তারকা ক্রিকেটার। অবশেষে বিয়ে করেছেন রশিদ খান। শুধু একাই বিয়ে করেননি, রশিদের সঙ্গে বিয়ে করেছেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন রশিদ খান ও তার তিন ভাই। তবে তাদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।

ট্রেডিশনাল পাঠান সুট পরে বিয়ে করেছেন রশিদ খান ও তার তিন ভাই। বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা তৈরি করেছে। রশিদের বিয়ের অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্তা, ক্রিকেটাররা ছাড়াও একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সতীর্থ থেকে ভক্তরা সকলেই জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রশিদকে।

রশিদ খান ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মোহাম্মদ নবী। সেখানে তিনি লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।

২০২০ সালে রশিদ খান বলেছিলেন, বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না তিনি। তবে পড়ে ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে রশিদ বলেন, এমন কোনো কথাই তিনি বলেননি। তবে যাই হোক, এবার শুভ কাজটা সেরে ফেললেন রশিদ খান।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়