লিওনেল মেসি। ফাইল ছবি
ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারেননি লিওনেল মেসি। পরে মেসিই দলকে ১-০ গোলের লিড এনে দিয়েছেন।
সোমবার (২২ জুন) ডালাসে ম্যাচের ৬ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার লওতারো মার্টিনেজ ট্যাকলের শিকার হন। ভিএআর চেক পেনাল্টি দেন রেফারি। যদিও পেনাল্টি নিয়ে ছিল বিতর্ক। মেসি শট নিয়ে পোস্টের বাইরে মারেন। পরে ৩৮ মিনিটে ফাকুন্দে মেডিনার পাসে জালে বল পাঠান আলবিসেলেস্তে নাম্বার টেন।
অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে আর্জেন্টিনা। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ত্যাগলিয়াফিকো ইনজুরি কাটিয়ে ফিরেছেন। খেলার জন্য প্রস্তুত নিকোলাস ওতামেন্ডিও। তবে এই দুই ডিফেন্ডারকে বেঞ্চে রেখে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শুরুতে আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দে মেডিনা।
মাঝমাঠেও কোন পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক আলিস্টার মাঝমাঠের ভার কাঁধে দিয়েছেন।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা। বদলি নেমেছিলেন জুলিয়ান আলভারেজ। আজও তারা তিনজন শুরু করবেন। শুরুর একাদশে জায়গার জন্য আলভারেজকে অপেক্ষা করতে হবে আরও।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেডিনা, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































