Apan Desh | আপন দেশ

মিরাজ ইস্যুতে রনি বললেন ‘দুর্ভাগ্য’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৬ এপ্রিল ২০২৪

মিরাজ ইস্যুতে রনি বললেন ‘দুর্ভাগ্য’

মেহেদী হাসান মিরাজ। তাকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্পেও তাকে রাখা হয়নি। জাতীয় দলের ক্যাম্প থেকে মিরাজের বাদ পড়ার জন্য ভাগ্যকে দোষারূপ রছেন রনি তালুকদার। এ ওপেনিং ব্যাটার বলেছেন, মিরাজের ব্যাপারটা আমি বলব দুর্ভাগ্যের। 

গেল বছর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন রনি তালুকদার। তবে বছর না ঘুরতেই বাদ পড়ছেন জাতীয় দল থেকে। সবশেষ ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে লাল-সবুজের জার্সিতে খেলেন টাইগার এই ওপেনার। তবে চলতি বছরের সবশেষ বিপিএলে রান করতে পারেননি রনি, সে কারণেই মূলত তিনি আড়ালে। 

জাতীয় দলের প্রসঙ্গ উঠলে রনি বলেন, সেটা তো অবশ্যই মিস করার মতো ব্যাপার। বিপিএল ভালো খেললে বোধহয় জিনিসটা (জাতীয় দলের বাইরে থাকা) হতো না। বিপিএল ভালো যায়নি। চেষ্টা করছি নিজেকে আবার তৈরি করতে এবং সামনে ভালো কিছু করার। খেলোয়াড়দের ভালো সময়ের মতো খারাপ সময় যাবে এটাই স্বাভাবিক। ভালো করলে আবারো সুযোগ আসতে পারে।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। তবে দুজনেই সিরিজটি খেলার কথা রয়েছে, ফিজ এক ম্যাচ পর এবং সাকিব যোগ দেবেন শেষ ম্যাচগুলোতে!

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়