ছবি: আপন দেশ
সরকার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আয়োজিত পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, গণভোটের রায় বানচালের চেষ্টা করলে সরকারকে জনগণ লালকার্ড দেখাবে।
তিনি বলেন, হাসিনাকে জনগণ ছক্কা পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব, আপনিও যদি একই পথে হাঁটেন, আপনার মুখপাত্রকে দিয়ে যদি বারবার গণভোটকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করে যান, আপনার অবস্থাও ভিন্ন কিছু হবে না।
আরও পড়ুন : ছয় মাসের সরকারের ওপর ২০ বছরের সংকটের দায় চাপানো মূর্খতা: রাশেদ খাঁন
তিনি বলেন, আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, মনে রাখবেন—জনগণের হাতে লালকার্ড আছে।
এর আগে সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































