ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামতো সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর প্রথম নিজ দফতরে আসেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
নতুন এ দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































