ছবি: আপন দেশ
জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এ অপচেষ্টা তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমীর।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।
তিনি বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ, শিশু ও সাধারণ জনগণের সম্মিলিত আত্মত্যাগের মধ্য দিয়েই আন্দোলন সফল হয়েছে। অথচ এখন আন্দোলনে অংশ না নেয়া ব্যক্তিরাও নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন। ০৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকল বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।
আরও পড়ুন<<>>হঠাৎ কেনো উত্তপ্ত ক্যাম্পাস
জামায়াত আমীর বলেন, এ আন্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে কার কী অবদান ছিল, তা যেন আড়াল না হয় এবং একটি গ্রহণযোগ্য ও নির্ভুল ইতিহাস সংরক্ষণ করা হয়। জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি।
তিনি বলেন, এ আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।
অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়।
জাতীয় ঐক্যের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে জামায়াতে ইসলামী যে কোনো সময় ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। তবে জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো আপস করা হবে না এবং কোনো ধরনের আধিপত্যবাদের কাছে দল মাথা নত কর
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































