ছবি : আপন দেশ
আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ সমাবেশের প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি আগামী ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় নির্ধারণ করা হয়।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ ছাড়াও এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধরাণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী ও লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনকে ঘিরে জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন : সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বেড়েছে : জামায়াত আমীর
এসব কর্মসূচি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































