Apan Desh | আপন দেশ

নারী কেলেঙ্কারী, তথ্য সংগ্রহ করে নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৪, ২১ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩৮, ২১ জুলাই ২০২৬

নারী কেলেঙ্কারী, তথ্য সংগ্রহ করে নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা: জামায়াত

ফাইল ছবি, আপন দেশ

এক নারীকে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জুলাই) বিবৃতিটি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন,অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। 

আরও পড়ুন<<>>নারীকাণ্ডে মন্ত্রীত্ব গেছে ডা. মুরাদের, জামায়াত এমপি নজরুলের কী হবে?

তিনি বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement