Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসের অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪২, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১১:৪৭, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের অবস্থার অবনতি

ছবি : আপন দেশ

অবস্থার অবনতি, তাই উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে নেয়া হবে। 

শুক্রবার বিকেল ৩টায় ঢাকায় পৌঁছাবে এয়ার এ্যাম্বুলেন্স।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান। সাক্ষাৎকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আরও পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়