Apan Desh | আপন দেশ

দেশের স্বার্থই হবে আগামীর পররাষ্ট্র নীতি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের স্বার্থই হবে আগামীর পররাষ্ট্র নীতি: আমির খসরু

কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে। এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোনো বিশেষ দেশ কেন্দ্রিক হবে না। বরং সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

এসময় গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আমির খসরু বলেন, ‘সংসদের ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি।’ এটি বজায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement