Apan Desh | আপন দেশ

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম।

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের আবেদন এখন আপিল বিভাগে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এ আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (রোববার) চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আরও পড়ুন>>>‘জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতা’

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়