Apan Desh | আপন দেশ

বিশেষ গোষ্ঠী কিছু লোককে বিজয়ী করতে পাগল হয়ে গেছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪২, ৩০ জানুয়ারি ২০২৬

বিশেষ গোষ্ঠী কিছু লোককে বিজয়ী করতে পাগল হয়ে গেছে: মির্জা আব্বাস

নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। বাস্তবতা অনুভব করতে হবে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে।

অপর প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো আছে তবে, পরবর্তীতে কি হবে জানি না।  এ সময় তিনি নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বলেন, আমি আশা করব তারা যেন কাউকে ব্যক্তি আঘাত না করেন। 

অতীতের প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।

মির্জা আব্বাস বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওরা বুঝিনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি। আবারও বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মত।

ভোট প্রার্থনা করে মির্জা আব্বাস বলেন, আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারী তার প্রতিফলন ঘটবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ণ প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এরপর পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। 

রাতে তিনি চামেলীবাগ গ্রীন পিছ এ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের