Apan Desh | আপন দেশ

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৮, ২ জানুয়ারি ২০২৬

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

সারাদেশে জাতীয় পার্টির (জাপা) ২২৪টি আসনে মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ-৭১।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক ফাহিম ফারুকী। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করলেও এখনও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা জানান ফাহিম ফারুকী। ফাহিম ফারুকী বলেন, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।

এদিকে শরিফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (০৩ জানুয়ারি) এ কর্মসূচি পালিত হবে। 

আরও পড়ুন<<>>ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

শুক্রবার (০২ ডিসেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। আগামী ২ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদী হত্যার বিচারসহ ৪ দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান আবদুল্লাহ আল জাবের।

এ ছাড়া ৭ জানুয়ারির মধ্যে হাদী হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। এ তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement