Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৮, ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন আইন উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। হাসপাতাল থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্ট্যাটাস দেন আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর)  রাত ১টার দিকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সে অনুযায়ী নেয়া হচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে একটি পোস্ট দেয়া হয়ে শুক্রবার গভীর রাতে। সেখানে দায়িত্বশীলতার সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয় দলের পক্ষ থেকে।

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ড.ইউনূস

দলটি দেশবাসীর উদ্দেশে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চালিয়ে যাওয়ার আহবানও জানিয়েছে। পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসার পরিবেশ ব্যাহত না হয়।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ ১১৭ দিনের চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু