Apan Desh | আপন দেশ

হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী

হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনীরাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর থেকে সাবেক এমপি হাজী সেলিমের বাসায় অভিযান চালানো শুরু করেছে যৌথবাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। এ ব্যাপারে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।

আরওপড়ুন<<>>‌‌‘সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন’ 

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তারমধ্যে এমপির লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ