Apan Desh | আপন দেশ

শনিবার সারা দেশে জাপার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৩০ মে ২০২৫

আপডেট: ২২:২১, ৩০ মে ২০২৫

শনিবার সারা দেশে জাপার বিক্ষোভ মিছিল

দলীয় চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি (জাপা)। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির কার্যালযয়ের সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) রংপুরের বাসায় এনসিপিসহ বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করে। ইটপাটকেল নিক্ষেপের পর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় জাপা নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা চলে যায়। 

অবশ্য এনসিপি এ ঘটনার বিষয়ে অস্বীকার করেছে। 

ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভের ডাক দেয় জাতীয় পার্টি। এতে পার্টির মহাসচিব ছাড়াও প্রেসিডিয়াম মেম্বার, কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বৈষম্যবিরোধী ও নতুন পার্টি এনসিপির ছেলেরা মব করছে। মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। মানুষের নিজের বাসাতেও নিরাপত্তা নেই। এ পরিস্থিতির উন্নতি ঘটাতে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান চুন্নু।

আরও পড়ুন<<>> জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে বাসভবন ঘেরাও, ধাওয়া-পাল্টা

সরকারের বৈধতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নেই। রাষ্ট্রপতি সাময়িক রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য তিনি তার উপদেষ্টা নিয়োগ দিতে পারে, নট অন্তর্বর্তীকালী সরকার। তবে যেভাবেই হোক আমরা সাধারণ জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল-একটা ভালো শাসন ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য। তিনি একটি নতুন দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ক্ষমতায় আনতে চাচ্ছেন। কিন্তু সাধারণ জনগণ তা কিছুতেই মেনে নিবে না। 

নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমরা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক নির্বাচন এ সরকারের কাছে পাবো বলে বিশ্বাস করিনা। সে আস্থা আমাদের নেই, সাধারণ মানুষের নেই।

সভা থেকে শনিবার (৩১ মে) দেশের জেলা ও প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পার্টির মহাসচিব। এরপর প্রতিবাদ সভা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। 

আপন দেশ/এবি  

    

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু