Apan Desh | আপন দেশ

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ২৪ আগস্ট ২০২৩

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। তাদের সঙ্গে তাদের ছোট মেয়ে মির্জা সাফারুহও রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হন তারা। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব ও তার স্ত্রী দুইজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে তাদের ছোট মেয়েও গেছেন। সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব ফলোআপ চেকআপ করাবেন। তার স্ত্রী রাহাত আরা ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন।

আরও পড়ুন <> মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়