বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ আগস্ট) রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।
বাংলাদেশের মন্ত্রিসভা মবার এক বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করে।
মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে। এই আইন প্রয়োগের ধরন নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই সমালোচনা করছিল। এখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী?
আরও পড়ুন <> ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত, হবে নতুন আইন
জবাবে মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে আমরা স্বাগত জানাই। আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেফতারে ওই আইন ব্যবহার করা হয়েছে।
মার্কিন মুখপাত্র বলেন, এই আইন সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































