ফাইল ছবি
পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্যজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।
দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
অন্যদিকে সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































