Apan Desh | আপন দেশ

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২২, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

আরও পড়ুন: বেনজীরের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ছয়তলা ভবনটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়