ছবি: আপন দেশ
রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পান তারা। সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন<<>>পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ওই দুই ইউনিট পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় তাদের রাস্তা থেকেই ফিরে যেতে বলা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































