Apan Desh | আপন দেশ

রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশিকে কৌশলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪৩, ২২ আগস্ট ২০২৬

রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশিকে কৌশলে উদ্ধার

ছবি: আপন দেশ

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর বাংলাদেশি শ্রমিকদের জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেয়া হয়। এমন প্রতারণার জালে পড়ে অনেক বাংলাদেশি যুবক এখন নিখোঁজ কিংবা যুদ্ধক্ষেত্রে মানবেতর জীবন যাপন করছেন। তাদেরই একজন রাজন হোসেন। 

রাশিয়া গিয়ে প্রতারণার শিকার এ বাংলাদেশিকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।  শুক্রবার (২১ আগস্ট মস্কো সময় রাত সাড়ে ৯টার দিকে তাকে দেশের বিমানে তুলে দেয়া হয়। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল নয়টায় ঢাকায় ফিরবেন তিনি। 

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 

আরও পড়ুন<<>>কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। 

রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জানা গেছে, রাশিয়ায় উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ জন বাংলাদেশি যুবককে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের সেখানে যুদ্ধে অংশগ্রহণ বাধ্য করা হয়। 

বিষয়টি নজরে আসলে বাংলাদেশ সরকারের প্রবাসী মন্ত্রণালয় এই অভিযোগে গত ০১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement