ফাইল ছবি, আপন দেশ
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ছয়জন এমপি। ৩৪৩টি ভোটই বৈধ বলে গণ হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ভোট না দেয়া সদস্যদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র এমপি রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে। সব ভোটই বৈধ বলে গণ্য হয়েছে।
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন<<>>নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন
যে ৬জন ভোট দেননি তাদের মধ্যে অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেয়ার সুযোগ হয়নি। এছাড়াও অসুস্থ্যতার কারণে ভোট দিতে পারেনি চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিদেশে অবস্থান করায় ভোট দেননি কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীদের যেকোনো একজনকে ভোট দিতে পারতেন। কিন্তু রুমিন ফারহানা ভোট দিতে আসেননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































