Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ২০ সহায়ক কর্মকর্তা নিয়োগ ইসির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩৬, ১৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ২০ সহায়ক কর্মকর্তা নিয়োগ ইসির

ফাইল ছবি, আপন দেশ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন হচ্ছে ‘নির্বাচনি কর্তা’, যিনি রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সহায়ক কর্মকর্তা নিয়োগের বিষয়টি জানান ইসি কর্মকর্তারা।

ইসি উপ-সচিব উপসচিব মোহাম্মদ মুনির হোসেনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটগ্রহণের দিন নির্বাচনী কর্তাকে দাফতরিক সহায়তা দেয়ার জন্য এসব কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মুনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস.এম. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জাহান, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আফরোজা আরা এবং সিনিয়র সহকারী সচিব এ.এম.এম. ইকবাল হাসান। 

আরও পড়ুন<<>>রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমা‌রের দূতকে জানা‌ল সরকার

অফিস আদেশে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সহায়ক কর্মকর্তারা জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা দায়িত্ব পালন করবেন। 

চলতি বছরের ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিযে পদত্যাগ করে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার (০৬ আগস্ট) শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়