Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫২, ২৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ছবি : আপন দেশ

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। 

শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

দূতাবাস জানায়, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা আবেদনকারীদের চিকিৎসা, সংশ্লিষ্ট ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার সম্পূর্ণ খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

নির্দেশনায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

চিকিৎসা ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও প্রয়োজন হবে। সেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ উল্লেখ থাকতে হবে।

আরও পড়ুন : সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মার্কিন দূতাবাস আরও জানায়, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বসবাসের খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়