Apan Desh | আপন দেশ

ওয়াকিটকি হাতে আন্দোলনে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৬, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:১৮, ১৪ জুলাই ২০২৬

ওয়াকিটকি হাতে আন্দোলনে শিক্ষার্থী

ছবি: আপন দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধে অংশ নেয়া এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরায় সড়ক অবরোধের সময় এক শিক্ষার্থীর ওয়াকিটকি ব্যবহার করতে দেখা যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষনিকভাবে  ওই শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি।

কর্মসূচীতে অংশ নেয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের অপনেন্ট বানাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দেয়া হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। ফিজিক্স ও একাউন্টিং এর পরীক্ষা অনেক শিক্ষার্থী দিতে পারেনি। দুই পরিক্ষা আবার নেয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষামন্ত্রীকে আমাদের সামনে ক্ষমা চাইতে হবে। 

আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহবান রিজভী আহমেদের

আন্দোলনের বিষয়ে সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, এতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের পরীক্ষা চলমান রাখা হয়েছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।

তিনি বলেন, আবার সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেয়া হয়েছে। ফলে অনেকের পরীক্ষা ভালো হয়নি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।

এর আগে তিন দফা দাবিতে সায়েন্সল্যাব কর্মসূচীর ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়