ছবি : সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগে ফাঁস হওয়ার ঘটনায় মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েবপোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না কর হয়নি। ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওয়েবপোর্টালে আপলোডের তারিখ বৃহস্পতিবার (০৯ জুলাই) থেকে বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে আদেশ জারি করা হলো।
আরও পড়ুন : ‘বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে’
এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































