Apan Desh | আপন দেশ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ২৮ জুন ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

ছবি : আপন দেশ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৮ জুন) তিনি এ দুই দেশের উদ্দেশে রওনা হন। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : যে কারণে বন্ধ ছিল মেট্রোরেল

পাঁচ দিনের এ রাষ্ট্রীয় সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়