Apan Desh | আপন দেশ

চিড়িয়াখানা থেকে গবেষণা ইনস্টিটিউটে ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৩, ২৩ জুন ২০২৬

চিড়িয়াখানা থেকে গবেষণা ইনস্টিটিউটে ‘ডোনাল্ড ট্রাম্প’

ছবি : আপন দেশ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত মহিষটিকে নারায়ণগঞ্জ থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। এবার সেখান থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গবেষণার জন্য নেয়া হয়েছে।

এর আগে রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানিয়েছেন বিএলআরআইয়ের কর্মকর্তারা।

ইতোমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪-২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

প্রসঙ্গত, কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অসাধারণ চুল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement