Apan Desh | আপন দেশ

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ২ জুন ২০২৬

আপডেট: ১৯:১২, ২ জুন ২০২৬

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

আলি আকবর খান। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপমহাপরিদর্শক আলি আকবর খান। সোমবার (০১ জুন) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার জন্ম ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায়।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন দফতরে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন <<>> রামিসা-ছয় শিশুর মৃত্যুর ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংস্থাটির সদস্যরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তার নেতৃত্ব, দূরদর্শিতা ও পেশাদারিত্বের মাধ্যমে সিআইডির কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী হবে বলে সংস্থাটির সদস্যরা আশা করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়