Apan Desh | আপন দেশ

সরকারি দুই কর্মকর্তাকে ওএসডির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫২, ২৯ মে ২০২৬

সরকারি দুই কর্মকর্তাকে ওএসডির নির্দেশ প্রধানমন্ত্রীর

সাদেকুরবরহমান ও কাজী সালেহ মুস্তানজির। ফাইল ছবি।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ-সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোডে এবং গ্রীণরোড, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তাদের দু’জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওএসডিকৃত আঞ্চলিক কর্মকর্তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

উল্লেখ্য, বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ করতে বের হন। সেসময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীণরোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকায় তিনি তাৎক্ষনিক এ ব্যবস্থ্যা গ্রহণের নির্দেশ দেন। 

আপন দেশ/

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়