ছবি: আপন দেশ
আগামী ৭ জুন বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন।
বৃহস্পতিবার (০৭ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহবান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর-ফ্লাইং অ্যাকাডেমির ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ০৭ জুন (রোববার) বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন। একইসঙ্গে এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন। এ অধিবেশনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন ও পাস করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































