Apan Desh | আপন দেশ

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২৪ জুন ২০২৬

আপডেট: ১৯:৩৮, ২৪ জুন ২০২৬

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম। 

রকিবুল ইসলাম জানান, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেকে যুবদল নেতা বলে দাবি করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।

অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে এমপির দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেয়া হয়।

আরও পড়ুন <<>> জামায়াতপন্থি ১৮ আইনজীবীর পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি

এজাহারে আরও উল্লেখ করা হয়- মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে এমপির রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়