ফাইল ছবি
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি রাসায়নিক কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন<<>>৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির জামিন
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৮ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, আগুনের খবর পেয়ে ১১ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























