জ্বালানি সংকট কাটাতে সৌদি আরব থেকে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল। আগামী ৫ মে রাতে তেলবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানিয়েছেন, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নির্ধারিত সময়েই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, জাহাজটি ইয়েমেন উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা পেরিয়ে হরমুজ প্রণালীর সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে নিরাপদ পথে আরব সাগর হয়ে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। এটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে।
আরও পড়ুন <<>> জুলাই গণ-অভ্যুত্থানের নতুন বাস্তবতা তৈরি হয়েছে: সুজন সম্পাদক
এদিকে আরও একটি জাহাজ ‘নর্ডিকস পলাক্স’, যাতে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে, তা হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।
এ চালান দেশে পৌঁছালে দীর্ঘদিনের সংকট কাটিয়ে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















