Apan Desh | আপন দেশ

গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২১, ২৪ এপ্রিল ২০২৬

গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি : আপন দেশ

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে রাজধানীবাসীর নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার দিনের বেলায় তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও আশপাশ এলাকায় দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এসময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়