ছবি : আপন দেশ
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, মঙ্গলবার ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার।
প্রাথমিকভাবে এ ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও সীমান্তবর্তী সিলেট অঞ্চলে কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন : গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা
ভূ-তাত্ত্বিকরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছে হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































