ছবি : আপন দেশ
হজ ও ওমরাহ পালনের আগে সৌদি গমনকারীদের জন্য নুসুক কার্ড রাখা জরুরি। মসজিদে হারাম ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের পূর্বশর্ত হলো এ কার্ড। যা সব সময় সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাজিদের উদ্দেশে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নুসুক কার্ড সব সময় সঙ্গে রাখতে হবে। এটি ছাড়া পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
আগামী হজ মৌসুমকে সামনে রেখে এ সতর্কতা জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে প্রচারের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।
নুসুক কার্ড সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ, যা হাজি ও ওমরাহ যাত্রীদের পরিচয় ও অনুমতিপত্র হিসেবে কাজ করে। এ কার্ডের মাধ্যমে পবিত্র স্থানে প্রবেশ ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।
আরও পড়ুন : ভারত থেকে এলো ৫ হাজার টন জ্বালানি তেল
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































