ছবি : আপন দেশ
পয়লা বৈশাখে মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
এদিকে, পয়লা বৈশাখের দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণের র্যালি বের করা হয়।
আরও পড়ুন : নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র্যাব ডিজি
আর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর জনসমাগম হয়ে থাকে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































