ছবি : আপন দেশ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।
শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৫টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বাতিল হয়েছে ১০টি ফ্লাইট।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট ছিল।
তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো স্থবিরতা কিছুটা কাটিয়ে উঠতে শুরু করেছে।
আরও পড়ুন : ত্রাণমন্ত্রী কেমন আছেন, সবশেষ তথ্য জানালেন একান্ত সচিব
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী শাহ আমানত বিমানবন্দরের ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































