Apan Desh | আপন দেশ

ত্রাণমন্ত্রী কেমন আছেন, সবশেষ তথ্য জানালেন একান্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ১২ এপ্রিল ২০২৬

ত্রাণমন্ত্রী কেমন আছেন, সবশেষ তথ্য জানালেন একান্ত সচিব

ছবি : আপন দেশ

দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

শনিবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন তিন। 

সেলিম আহমদ বলেন, ‘মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।’

তিনি জানান, আসাদুল হাবিব দুলুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। মন্ত্রীর অসুস্থতার কথা শুনে আরও অনেকে তার খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাউকে এখন আর দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না।

মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে বলে জানান সেলিম আহমদ। তিনি বলেন, ‘গত কয়েকদিন মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েক দিন রাতে ঘুমাতে পারেননি বিধায় তিনি অসুস্থ হয়ে পড়েন।’

আরও পড়ুন : হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এর আগে ২ দিনের সফরে শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিক তাকে সৈয়দপুর সিএমএইচে নেয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে এখানে ভর্তি করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়