ফাইল ছবি
লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে তাকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীতে আনা হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নামার পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন।
তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।
আরও পড়ুন <<>> মার্চে সড়কে প্রাণ হারিয়েছে ৫৩২ জন
চিকিৎসকদের মতে, তার অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। এজন্য দ্রুত তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শেই মন্ত্রীকে ঢাকায় আনা হয়েছে।
জেলা নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় আনার সময় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































