Apan Desh | আপন দেশ

মঙ্গলবার নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৫, ৩১ মার্চ ২০২৬

মঙ্গলবার নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে মঙ্গলবার (৩১ মার্চ)। প্রতিমাসের মতো এবারও মূল্য সমন্বয় করা হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এমনটাই জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

মনির হোসেন চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের মজুদ রয়েছে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল। এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে। ফলে আগামী মাসেও জ্বালানি সংকট হবে না বলে আশা করছে সরকার।

আরও পড়ুন <<>> ৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

তিনি বলেন, দেশে অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার ৬৩ শতাংশই ডিজেল। এটি মূলত কৃষিতে সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয়।

এদিকে জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch