Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৯, ২৯ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা

ছবি: আপন দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। একইসঙ্গে অফিসে নির্দিষ্ট সময়ে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গৃহিত বিশেষ নির্দেশনাসমূহ:

প্রাকৃতিক আলোর ব্যবহার: দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা ও দরজার ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

এসি ব্যবহারের নিয়ম: এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ: অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে। করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না।

আরও পড়ুন <<>> মৃত ভোটাদের বাদ দেয়ার উপায় খুঁজছে ইসি

যন্ত্রপাতি বন্ধ রাখা: অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে।

আলোকসজ্জা: সরকারি নির্দেশনা ব্যতিরেকে অফিসে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না।

এছাড়াও অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন ও মনিটরিং করার জন্য প্রতিটি দফতর ও সংস্থাকে একটি করে 'ভিজিল্যান্স টিম' গঠনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়