Apan Desh | আপন দেশ

মৃত ভোটাদের বাদ দেয়ার উপায় খুঁজছে ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ২৯ মার্চ ২০২৬

মৃত ভোটাদের বাদ দেয়ার উপায় খুঁজছে ইসি

ফাইল ছবি

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ কাজ বাস্তবায়নে এখনো নির্দিষ্ট কর্মপন্থা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৩১ মার্চ) বৈঠকে বসছে ইসি।

রোববার (২৯ মার্চ) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তারা জানান, বিকেলে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এর আগে ভোটার তালিকা হালনাগাদের সময়ই কেবল মৃত ভোটারের নাম বাদ দেয়া হতো। এ প্রক্রিয়ায় সময় বেশি লাগত। ফলে নানা ধরনের অনিয়মের ঝুঁকি থাকত। বিশেষ করে মৃত ব্যক্তির নামে ভোট দেয়ার অভিযোগ উঠত।

আরও পড়ুন <<>> বিধি মেনে সংসদ পরিচালনার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কারণে সারা বছর ধরে নাম কর্তনের সিদ্ধান্ত নেয় ইসি। সবশেষ ২০২৫ সালের হালনাগাদ কার্যক্রমে প্রায় ২১ লাখ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়